দোহার-নবাবগঞ্জে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ১২৯ টি প্রতিমা বিসর্জন

মো. নাজমুল হোসেন : ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে। বুধবার (৫ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি হয়। এবছর নবাবগঞ্জ উপজেলায় ১৯০ টি এবং দোহারে ৩৯টি মন্ডপে দুর্গাপূজা হয়।

সরেজমিনে জানা যায়, দুই উপজেলার উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সাধারণ মানুষের সার্বিক সহায়তা শারদীয় উৎসব নির্বিঘ্নে উদযাপন করেছে হিন্দু সম্প্রদায়।

নবাবগঞ্জ উপজেলার আবজাল নগর শারদীয় দুর্গা মন্দিরের সভাপতি দীপক বলেন, এ বছর শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিলো। মন্ডপে নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি আনসার সদস্য মোতায়েন ছিলো।

হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস দেবীদুর্গা জগতের মঙ্গল কামনায় গজে (হাতি) চড়ে মর্ত্যলোকে (পৃথিবী) এসেছিলেন। এতে প্রাকৃতিক বিপর্যয় হবে না এবং শস্য ও ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। অন্যদিকে স্বর্গে বিদায় নিয়েছেন নৌকায় চড়ে। যার ফলে জগতের কল্যাণ সাধিত হবে এমনটাই বিশ্বাস করেন এ ধর্মের অনুসারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *