নিজস্ব প্রতিবেদক: দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী তরুন সমাজ সেবক আরিফুল ইসলাম বিপ্লব মনোনয়ন পত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে তিনি তার মনোনয়ন পত্রটি উপজেলা রির্টানিং কর্মকর্তার নিকট দাখিল করেন।
এ সময় প্রার্থীর সাথে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আরিফুল ইসলাম বিপ্লব উপজেলার রাইপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের লক্ষীপ্রসাদ এলাকার বিল্লাল মুন্সীর ছোট ছেলে। আগামী ২ নভেম্বর রাইপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করে ওয়ার্ডাবাসীর সেবা করার সুযোগ চান।
