নিজস্ব প্রতিবেদক: দোহার-নবাবগঞ্জের ব্যাংকার্স এসোসিয়েশন এর দ্বি-বার্ষিক সভা অনুুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া মনোয়ারা ম্যানশনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপালী ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এসময় দোহার নবাবগঞ্জ উপজেলার সদ্য অবসরপ্রাপ্ত ব্যাংকার, নতুন ব্যাংকার ও পদোন্নতিপ্রপ্ত ব্যাংকারদের শুভেচ্ছা স্মারক ও সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার (আইসিটি) মুহাম্মদ ইসহাক মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোহার-নবাবগঞ্জের ব্যাংকার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, এক্সিকিউটিভ কমিটির কর্মকর্তা জনাব আবু আইয়ুব ভূঁইয়া, মোঃ শামসুল আলম খান, মুহাম্মদ আল হক, মোঃ লিমন সিকদার, প্রবীন ব্যাংকার জনাব মোঃ মোস্তাক হোসেন, গোলাম রসুল খানসহ দোহার-নবাবগঞ্জ উপজেলায় বসবাসরত বিভিন্ন ব্যাংকে কর্মরত নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
