নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারে বিদ্যুৎস্পৃষ্টে সুমন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত সুমন ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার উজান দাসপাড়া গ্রামের মো.সুলতানের ছেলে। সুমন দানিখোলা উচ্চ বিদ্যালয়েল নবম শ্রেণির ছাত্র।
নিহতের বড় ভাই রাশেদ জানান, সম্প্রতি সুমন দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের পশ্চিম মৌড়া গ্রামে একটি মুরগীর ফার্মে কাজ করতে দোহারে আসে। শনিবার দুপুরে ফার্মে মুরগীর খাবার দেয়ার সময় সে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
