কেরানীগঞ্জে তিনদিন ব্যাপী মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কার্যক্রম শুরু

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের নির্দেশক্রমে লাল মুক্তিবার্তায় তালিকাভুক্ত না হওয়া মুক্তিযোদ্ধাদের তিনদিন ব্যাপী যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে । আজ শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই যাচাই বাছাই কার্যক্রম শুরু করা হয়। যাচাই বাছাই কার্যক্রমের প্রথমদিনে উপজেলার কোন্ডা, শুভাঢ্যা, রোহিতপুর, বাস্তা, আগানগর ও শাক্তা এই ছয়টি ইউনিয়নের ১১০জন বাদ পড়া মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কার্যক্রম চলে। এই কার্যক্রমের পরের দিন রোববার যাচাই বাছাই হবে হযরতপুর ও কলাতিয়া ইউনিয়নের বাদ পড়া মুক্তিযোদ্ধাদের এবং শেষদিন সোমবার যাচাই বাছাই হবে তারানগর, তেঘরিয়া, জিনজিরা ও কালিন্দী ইউনিয়নের বাদপড়া মুক্তিযোদ্ধাদের। বীর মুক্তিযোদ্ধা সিদ্দীকুর রহমানকে সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি যাচাই বাছাই কমিটির মাধ্যমে লালমুক্তিবার্তায় তালিকাভুক্ত না হওয়া মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কার্যক্রম করা হচ্ছে। এই যাচাই বাছাই কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছে কেরানীগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফকরুল আশরাফ,ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর প্রতিনিধি মুক্তিযোদ্ধা হাজী ফিরোজ আলম ও ঢাকা-২ আসানের সংসদ সদস্য সাবেক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলামের প্রতিনিধি তারানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন। উপজেলার ১২টি ইউনিয়নে ২৫৬ জন মুক্তিযোদ্ধা লালমুক্তিবার্তার তালিকায় বাদ পড়েছিল। তিনদিন ব্যাপী এই যাচাই বাছাই কার্যক্রমের মাধ্যমে বাদপড়া ২৫৬ জনের মধ্যে যারা উত্তীর্ন হবেন তাদেরকেই আবার লালমুক্তিবার্তায় লালিকাভুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *