মো. রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে“বাংলাদেশের আলো”পত্রিকার ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ শনিবার (৩০ জানুয়ারী) দুপুর ১টার দিকে সিংগাইর প্রেসক্লাবে “বাংলাদেশের আলো”পত্রিকার আয়োজনের আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন-উপজেলার চারিগ্রাম ইউপি চেয়ারম্যান মো.সাজেদুল ইসলাম স্বাধীন, সিংগাইর সদর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ও চেয়ারম্যান মনোয়ন প্রত্যাশি আব্দুল খালেক, “বাংলাদেশের আলো”জেলা প্রতিনিধি আবুল বাশার আব্বাসী,সিংগাইর প্রেসক্লাবের সাধারন সম্পাদক “ভোরের কাগজ”প্রতিনিধি মাসুম বাদশাহ্,পুলিশ উপ-পরিদর্শক মো.মনোহর হোসেন,“যুগান্তর” প্রতিনিধি মুহ.মিজানুর রহমান বাদল,“বর্তমান”প্রতিনিধি মোহাম্মদ আলী রিপন,“প্রতিদিনের সংবাদ”প্রতিনিধি রকিবুল হাসান বিশ্বাস,“যায়যায়দিন”প্রতিনিধি হাবিব মোল্লা,“আজকালের খবর”প্রতিনিধি আবদুল্লাহ আল-মামুন,“আমাদের নতুন সময়”প্রতিনিধি মোস্তাক আহমেদ, সমাজ সেবক শিপন খান ও আব্দুল মান্নান প্রমুখ। সার্বিক সহযোগীতায় ছিলেন-“বাংলাদেশের আলো”উপজেলা প্রতিনিধি আল-আমিন।
