ইমরান খান রাজ : ঢাকা জেলার দোহার উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলামের নামে মিথ্যা ও চুরির মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবীতে শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করে দোহার উপজেলা ছাত্রলীগ ও নারিশা ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী।
দোহার উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি নজরুল ইসলাম ও ঢাকা জেলা ছাত্রলীগ কর্মী সাইফ আযাদ প্রেম এর নেতৃত্বে নারিশা গার্লস স্কুল মোড় থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে নারিশা বাজার মোড়ে এসে শেষ হয়। পরে প্রায় একশত ছাত্রলীগ কর্মী জড়ো হয়ে নারিশা বাজারে অবস্থান নেয় ও সভাপতি আমিনুলের মুক্তির দাবীতে বিভিন্ন স্লোগান দেয় কর্মীরা।
উল্লেখ্য যে, গত রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে দোহার উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজের বিষয়ে প্রকৌশলী কবির উদ্দিন ও আমিনুল ইসলামের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আমিনুল চড়াও হয়ে ওই কার্যালয়ের ভেতরে সাথে থাকা ৩/৪ জন মিলে কবির উদ্দিনকে পিটিয়ে আহত করে বলে অভিযোগ উঠান প্রকৌশলী। এ ঘটনায় রবিবার রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলামসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে দোহার থানায় মামলা করেন প্রকৌশলী কবির উদ্দিন শাহ।
