দোহারে ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন সংলাপ

ইমরান খান রাজ : ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের ৭নং নারিশা ওয়ার্ডে উন্নয়ন সংলাপ সম্পন্ন হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫ ঘটিকায় নারিশা ওয়ার্ড ইউপি সদস্য আমিনুল ইসলাম জিকু বেপারীর বাড়ীর উঠানে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

এলজিএসপি-৩ এর আওতায় গ্রামীণ প্রেক্ষাপটে “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা” (SDG) অর্জনে নারিশা ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন সংলাপ সম্পন্ন হয়।

নারিশা ইউপি ৭, ৮, ৯ ওয়ার্ডের মহিলা সদস্য পুষ্প খানমের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম জিকু বেপারী, রফিকুল ইসলাম বেপারী, আনিস রানা, কুদ্দুস বেপারী, আলিম মোল্লা, সালাম বেপারী, মনিরুল ইসলাম প্রমুখ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *