দোহারে ৫ লক্ষ মিটার কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১ মন মা ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কুতুপুর নৌ-পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত উপজেলা প্রশাসন পদ্মা নদী তীরবর্তী মধুরচর ও কাজীরচর এলাকায় অবৈধ কারেন্ট জাল মজুদদারদের বাড়িতে অভিযান পরিচালনা করে এ অবৈধ কারেন্ট জাল এবং মা ইলিশ মাছ জব্দ করা হয়।
পরে জব্দকৃত ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।
অভিযানে আটককৃত ৫ জনকে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড, ২ জন ক্রেতাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং পলাতক ২ আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফুন্নাহার, দোহার নৌ-পুলিশ, থানা পুলিশ ও র‌্যাব -১১ এ অভিযানে সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *