নবাবগঞ্জে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পানিতে ডুবে সোলাইমান (৯) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) উপজেলার কৈলাইল ইউনিয়নের পূর্ব মেলেং কালিগঙ্গা নদীতে গোলাপ মাদবর নদীর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

মৃত সোলাইমান ওই ইউনিয়নের মধুচর গ্রামের আমিনুর ইসলামের ছেলে এবং স্থানীয় মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিলেন।

জানা যায়, সোলাইমান তার নানা বাড়ি পূর্ব মেলেং বেড়াতে আসে। শুক্রবার দুপুরে তার মামাতো ভাইয়ের সাথে নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় সে। খবর পেয়ে স্থানীয়রা প্রায় দুই ঘন্টা নদীতে খোঁজাখুঁঁজির করেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে সন্ধ্যায় নদী থেকে সোলাইমানের মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার দেওয়ান আজাদ বলেন, সংবাদ পেয়ে আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে নদী থেকে বাচ্চাটিকে মৃত উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *