সিংগাইরে বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন ছিনিয়ে নেয়ার অভিযোগে আটক-১

সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি: ১১ নভেম্বর মানিকগঞ্জের সিংগাইরে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে শুক্রবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে উপজেলা স্বেচ্ছা‌সেবকলী‌গের সভাপতি মো.ওবায়দুর রহমান বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেয়ার আগ মূহূর্তে তার মনোনয়নপত্র ছিনিয়ে নেয়ার অভিযোগ ওঠেছে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও বলধারা ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খান এর ছেলে মো.ফয়েজুর রহমান খানের বিরুদ্ধে। এ সময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফয়েজুর রহমানকে আটক করেন।

এ ব্যাপারে উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম জানান-গত বারের ইউপি নির্বাচনে উপজেলা স্বেচ্ছা‌সেবকলী‌গের সভাপতি ওবায়দুর রহমান বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন। এবারও নৌকা প্রতীকের বিপক্ষে মনোয়ন জমা দেয়ার সময় উপস্থিত জনতা ক্ষিপ্ত হয়ে তার মনোয়ন জমা দিতে হয়তো বাধা দিয়েছে। তিনি আরোও জানান -জননেত্রী শেখ হাসিনার নির্দেশ দলে থেকে দলের বিরোধিতা করা যাবে না। সেই সুবাধে হয়তো তাকে বাধা দেয়া হতে পারে। কিন্তু তার মনোয়ন ছিনিয়ে নেয়া হয়নি এবং ফয়েজ এ ঘটনার সাথে জড়িত নয়।

সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন-আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *