ঢাকার দোহার উপজেলায় চার মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় আটজনকে গ্রেপ্তারের পর আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, ফারুক হাওলাদার (৪৫), প্রিন্স বেপারী (২৪), লিমন ফকির (২৮),
মো. মিরাজ হোসেন (৩৬), রিসাদ খান (২২), মুনিবুর রহমান মাসুম (৩৮), তুষার (৩০) ও ছায়রা। গ্রেপ্তারকৃতরা সকলেই দোহার উপজেলার বাসিন্দা।
গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন মাদক ব্যবসায়ী, একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠন, একজন নারী ও শিশু নির্যাতন দমন আইনে, একজন দস্যুতা ও একজন সিআর মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দোহার থানা এলাকায় রবিবার রাতে পৃথকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে উল্লেখিত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৩৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের সোমবার আদালতে পাঠানো হয়েছে ।
