দোহারে হোম কোয়ারেন্টাইনে থাকা ৬১ বাড়িতে পুলিশের ব্যানার

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলায় করোনা ভাইরাসের বিষয়ে এলাকাবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে হোম কোয়ারেন্টাইনে থাকা ৬১ জনের বাড়িতে ব্যানার ঝুলিয়েছে দোহার থানা পুলিশ। সোমবার (২৩ মার্চ) সকাল থেকে ব্যানার টানাতে ব্যস্ত ছিলেন উপজেলার মাহমুদপুর ও ফুলতলা পুলিশ ফাড়ির পুলিশ সদস্যদের। ব্যানারে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির নাম, কোয়ারেন্টাইন কত তারিখে শুরু হয়েছে এবং শেষ হবে কত তারিখে তা লেখা রয়েছে।

দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, হোম কোয়ারেন্টানে থাকা ব্যক্তিদের বাড়ি সবাই যাতে সনাক্ত করতে পারে সে লক্ষে দোহার থানা পুলিশের পক্ষ থেকে এটা করা হয়েছে। সেই সাথে করোনা প্রতিরোধেব দোহারের সব স্থানেই পুলিশ ততপর ভূমিকা পালন করছে। এদিকে পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *