দোহারে হোম কোয়ারেন্টাইন অমান্যকারীকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার মধুরচর গ্রামে হোম কোয়ারেন্টাইন অমান্যকারী সাঈদ ফকির নামে এক প্রবাসীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাঈদ ফকির স্থানীয় সামাদ ফকিরের ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা আক্তার রিবার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সোমবার (২৩ মার্চ) বিকেলে মধুরচর গ্রামে সাতদিন আগে সৌদি আরব থেকে আসা সাঈদ ফকিরের বাড়িতে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পান তিনি ঠিকমত হোম কোয়ারেন্টাইন পালন করছেন না। এমন অপরাধে তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র ও দোহার থানা পুলিশের সদস্যরা সাথে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *