শিশুদের করোনা ভাইরাসের লক্ষণ

প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসের কারণে সারাবিশ্বের স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। শিশুদের যাতে করোনা ঝুঁকির থেকে মুক্ত রাখা যায় সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীনে শিশুদের মাঝে সংক্রমণের হার কম থাকলেও ইউরোপে শিশুদের আক্রান্ত হতে দেখা যাচ্ছে।

করোনা সঙ্কটে অনেক বাবা-মায়েরা তাদের শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। শিশুদের ক্ষেত্রে করোনার লক্ষণগুলি কেমন হবে তা নিয়ে অনেকেই চিন্তিত।

শিশুদের করোনা ভাইরাসের লক্ষণসমূহ-

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) মতে, বাচ্চাদের মধ্যে করোনা ভাইরাসের লক্ষণগুলি প্রাপ্তবয়স্কদের মধ্যে যেসব লক্ষণ দেখা যায় সেই একইরকম। ভাইরাসে আক্রান্ত শিশুদের মাঝে এখনও পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই হালকা লক্ষণ সমুহ দেখা যাচ্ছে।

তবে সিডিসির ওয়েবসাইটে আরও বলা হয়েছে যে, এই রোগ সম্পর্কে আমরা এখনও পুরোপুরি জানি না। আমাদের এখনও অনেক কিছু শিখতে হবে। শিশুদের ক্ষেত্রে এর প্রকৃত লক্ষণগুলি কী সেটা এখনও জানা যায়নি।

সূতরাং, ঝুঁকি না নিয়ে শিশুদের সাবধানে রাখতে হবে। কোন ভাবেই যেন তাদের করোনায় আক্রান্ত না করতে পারে সেদিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। কারণ শিশুদের ক্ষেত্রে প্রাথমিকভাবে সনাক্ত করা সম্ভব না হওয়ায় এটা তাদের জীবনের জন্য গুরুতর ঝুঁকির সৃষ্টি করতে পারে।

ওয়েবসাইটটিতে বলা হয়েছে, নিশ্চিত কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত শিশুদের মাঝে সাধারণত হালকা লক্ষণগুলি দেখা যায়। এরমধ্যে রয়েছে- জ্বর, সর্দি, শুষ্ক কাশি ইত্যাদির মতো ঠান্ডা জাতীয় লক্ষণ। কিছু কিছু শিশুর ক্ষেত্রে বমি ও ডায়রিয়ারও খবর পাওয়া গেছে। কিছু শিশু গুরুতর অসুস্থতার জন্য উচ্চ ঝুঁকিতে থাকতে পারে কিনা তা এখনও জানা যায়নি।

সুতরাং, শিশুদের বিশেষ পরিচর্যা ও তারা যাতে কোনভাবেই জীবাণু দ্বারা সংক্রমিত হতে না পারে সেদিকে খেয়াল রাকতে হবে। করোনাভাইরাস সংক্রমণে শিশুদের মাঝে কী কী পরিবর্তন হয় সেটা এখনও পুরোপুরি জানা সম্ভব হয়নি। আমাদের এ সম্পর্কে আরও অনেক কিছু শিখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *