দোহারে স্বাস্থ্যবিধি না মানায় ২০ জনের অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার দোহার উপজেলার বিভিন্ন বাজারে মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।
রবিবার (৯ জুলাই) বিকেল থেকে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাস্ক না ব্যবহার করায় ২০ জনকে ভ্রাম্যমান আদালতে ৩ হাজার ৬শত টাকা জরিমানা করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রিক্সাচালক ও অটোচালকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, নিজেদের ও অন্যের স্বাস্থ্য সুরক্ষায় সকলকে সরকারি আদেশ মেনে চলতে হবে। করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
অভিযানে সহযোগীতা করেন দোহার থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *