দোহারে বেদে পল্লীতে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার লটাখোলা এলাকার বেদে পল্লীতে সরকারি জি আর প্রকল্পের এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের ব্যক্তিগত তহবিলের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৯ আগষ্ট) বিকেলে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। জানা যায়, গত দুই মাস ধরে এ পল্লীর অর্ধশতাধিক পরিবার পানিতে দূর্ভোগে রয়েছে। এছাড়া করোনা পরিস্থিতির শুরুতে তাদের মাঝে খাদ্যসামগ্রী পৌছে দিয়েছেন দোহার উপজেলা প্রশাসন।

খাদ্যসামগ্রী বিতরণের ধারাবাহিক অংশ হিসেবে আজ রবিবার দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র বন্যায় ক্ষতিগ্রস্থ ৭৭ জন অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *