নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় করোনা পরিস্থিতি মোকাবেলায় ও রমজান উপলক্ষে হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে জার্মান প্রবাসী বাংলাদেশ আওয়ামীলীগ জার্মান শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মাসুম মিয়ার অর্থায়নে বান্দুরা ও রায়পাড়া ইউনিয়নের ৭’শ দুস্থ অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রীসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব হিল্লাল মিয়া, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক সুরুজ আলম সুরুজ, কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রশিদ, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত, মাসুম হোসেন, সাফাতুল আজাদ সৌরভ।
আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ শহিদুল ইসলাম, ইসমাইল মাদবর, জাকির হোসেন, আনোয়ার হোসেন খাঁন, আইয়ুব বাওয়ালী, মামুন বাওয়ালী প্রমুখ।
বিদ্যালয়ের শিক্ষক ও স্কাউটবৃন্দ সার্বিক সহযোগিতা করেন। সৌজন্য সহযোগিতায় বিএমবি আর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মো. রোমান মিয়া।
