প্রধানমন্ত্রীর নির্দেশ ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে উপজেলার নারিশা ইউনিয়নের নারিশা খালপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কাওছার খালাসীর নিজস্ব উদ্যোগে বিভিন্ন জাতের ৫ শতাধিক চারা গাছ বিতরণ করা হয়।
নারিশা ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।
নারিশা ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরাম হোসেন মাখনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার পৌরসভার মেয়র মো. আলমাছ উদ্দিন, দোহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন সোহাগ।
আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. মহসিন হাওলাদার, ঢাকা জেলা দক্ষিণ সেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারী, বীর মুক্তিযোদ্ধা মো. তবারক আলম বেপারী, উপজেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বোরহান উদ্দিন, বখতিয়ার হোসেন লেবু খান, সাপ্তাহিক নববাংলার প্রকাশক মো. বিল্লাল হোসেন । পরে বিদ্যালয়ের মাঠের আঙ্গিনায় গাছের চারা রোপণ করেন অতিথিবৃন্দ।
