নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা জেলা ইউনিট। শনিবার সকালে উপজেলার কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা জেলা ইউনিটের চেয়ারম্যান মাহবুবুর রহমান শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণ শেষে মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, করোনা ও বন্যা পরিস্থিতিতে সাধারন মানুষের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটি সারাদেশে সহায়তা প্রদান করেছে। তারই ধারাবাহিকতায় শীতের শুরু থেকে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে ভবিষ্যতেও সহায়তা অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা জেলা ইউনিটের কার্য নির্বাহী সদস্য মো.আতিকুল হক শামিম,সাধারন সম্পাদক ফয়সাল আহমেদ, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মোল্লা,শেখ সাহাবুদ্দিন, মোস্তফা মোল্লা, কায়সার খালাসী, কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরীফ উদ্দিন প্রমুখ।
