নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৯ জেলেকে আটক করেছে কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ি। এ সময় তাদের কাছ থেকে ৪ লাখ দুই হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ৬ কেজি ইলিশ মাছ এবং মাছ ধরার তিনটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে । সোমবার সকালে উপজেলার পদ্মানদীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। এ ছাড়া জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
আটককৃত জেলেরা হলেন মো. রাসেল, মো জাফর ইসলাম, মো. সাগর, মো. রাসেল। এদের মধ্যে অন্য পাঁচজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের সতর্ক করে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি জেলেদেরকে ১৮ দিন মেয়াদে কারাদন্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান।
কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. জহরুল ইসলাম প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অভিযোগে ওই ৯ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ লাখ মিটার কারেন্ট জাল ও দুই কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের প্রত্যেককে ১৮ দিন করে কারাদন্ড দেন এবং জব্দকৃত জাল পুড়িয়ে নষ্ট করা হয়।
