বিএনপি জামাত এদেশে অপরাজনীতি শুরু করেছিল—নসরুল হামিদ বিপু

কেরানীগঞ্জ(ঢাকা) প্রতি‌নি‌ধি:
বিদ্যুৎ জ্বালানি ও খ‌নিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন বিএনপি জামাত এদেশে অপরাজনীতি শুরু করেছিল। আমরা রাজনীতিকে সন্ত্রাসমুক্ত করেছি। আমরা সারা দেশে বিদ্যুৎ ব্যবস্থা ২৪ ঘন্টায় সচল রেখেছি। ব্যবসায়ীরা অনেক শান্তিতে ব্যবসা-বাণিজ্য করতে পেরেছে । বিএনপি জামাত ক্ষমতায় থাকা অবস্থায় শুভাঢ্যা খাল দখল করেছিল।তারা খেলার মাঠ দখল করে হাউজিং বানিয়েছিল। আমরা কেরানীগঞ্জকে সন্ত্রাসমুক্ত করেছি। দখন হওয়া সকল খেলার মাঠ উদ্ধার করেছি। দখল হাওয়া বিভিন্ন খাল ও জলাশয় উদ্ধারের ব্যবস্থা করছি তিনি আজ সকালে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা তেলঘাট এলাকায় শুভাঢ্যা খালের পুনঃ খনন ও সংস্কার কাজের ফলক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকৌশলী আব্দুল আলিম, শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি,ঢাকা জেলা আওয়ামী লীগ নেতা হাজী মজিবর রহমান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন,কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও মালিক সমিতির সভাপতি আলহাজ্ব স্বাধীন শেখ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসলিম ঢালী প্রমুখ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এই শুভাঢ্যা খালটি সহ ৪৩০টি ছোট নদী,খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন। পরে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু শুভাঢ্যা খালের পুনঃ খনন কাজের ফলক উন্মোচন করেন। ১৪ কিলোমিটার দৈর্ঘ্য এই শুভাঢ্যা খালটি পুনঃ খনন কাজে ব্যয় হবে প্রায় ১৭শত কোটি টাকা। প্রথম পর্যায়ে ৩কোটি ১৭লক্ষ ৫৯হাজার টাকা ব্যায়ে পুনঃখনন কাজ শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *