দোহারে মাস্ক ব্যবহার না করায় ২৮ জনকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় সরকারি নির্দেশ অমান্য করে মাস্ক ব্যবহার না করায় ২৮ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ জুন) দোহার উপজেলায় মন্ত্রী পরিষদ বিভাগের সিদ্ধান্ত বাস্তবায়ন, জনসাধারণকে স্বাস্থ্যবিধি সর্ম্পকে সচেতন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়।

 

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে এবং দোহার থানা পুলিশের সহযোগিতায় উপজেলার জয়পাড়া বাজার, আয়োজন মোড় ও থানার মোড় এলাকায় মাস্ক ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ২৮ জনকে অর্থদণ্ড প্রদান করেন। এবং মন্ত্রী পরিষদ বিভাগের সিদ্ধান্ত বাস্তবায়ন, স্বাস্থ্যবিধি অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এ মর্মে সকলকে সর্তক করেন।

পাশাপাশি দোহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের মাঝে ১৫০টি মাস্ক বিতরণ করা হয়।

 

দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, মন্ত্রী পরিষদ বিভাগের সিদ্ধান্ত বাস্তবায়ন, জনসাধারণকে স্বাস্থ্যবিধি সর্ম্পকে সচেতন করার লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *