দোহার প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন : সভাপতি কামরুল সাধারণ সম্পাদক আতাউর

মো. নাজমুল হোসেন : ঢাকার দোহার উপজেলায় সাপ্তাহিক এশিয়াবার্তা পত্রিকার সম্পাদক মো. কামরুল হাসান কে সভাপতি ও ঢাকা দক্ষিণ বিজয় টিভির প্রতিনিধি মো. আতাউর রহমান সানীকে সাধারণ সম্পাদক করে ত্রি-বার্ষিক নির্বাচনের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট দোহার প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) দুপুরে উপজেলার বেগম আয়েশা শপিং কমপ্লেক্সে কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি, দৈনিক সমকালের দোহার প্রতিনিধি মাহাবুর রহমান টিপু, দৈনিক নওরোজ প্রতিনিধি অলি আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক যায়যায়দিন পত্রিকার দোহার প্রতিনিধি শেখ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক দৈনিক সংবাদের প্রতিবেদক মোহাম্মদ শাহজাহান, অর্থ ও দপ্তর সম্পাদক এশিয়ান টিভির প্রতিবেদক আবুনাঈম মোহাম্মদ তাইমিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক চ্যানেল এস এর প্রতিবেদক কাজী জোবায়ের আহমেদ। এবং কার্যকরী পরিষদের সদস্যরা হলেন, নিউজ ৩৯ ডট নেটের সম্পাদক তারেক রাজিব, দৈনিক ইনকিলাবের প্রতিবেদক সাইফ উদ্দিন ফনু, দৈনিক মুক্ত খবরের প্রতিবেদক হাবিবুর রহমান।
কমিটি ঘোষণা শেষে নব-নির্বাচিত সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এবং উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *