সিংগাইরে প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা উত্তোলন “নগদ”এজেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা

মো.রকিবুল হাসান বিশ্বাস সিংগাইর(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা প্রতারনার মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগ ওঠেছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান “নগদ”এজেন্টের মালিক রিপন মিয়ার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে,উপজেলার জামশা ইউনিয়নের জামশা বাজারে রিপন এন্টার প্রাইজ নামে “নগদ”এজেন্টের দোকানে। সোমবার (২১ জুন) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল এ ঘটনার সত্যতা পেয়ে ওই দোকানের মালিক রিপনকে ৫০ হাজার টাকা জরিমানা ও আদায় করেন। এবং ৩ দিনের মধ্যে শিক্ষার্থীদের পাওনা সব টাকা পরিশোধের নির্দেশ প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের উপবৃত্তির ১হাজার ৮ শত টাকা “নগদ”একাউন্টে জমা হয়। সেই টাকা শিক্ষার্থীদের অভিভাবক জামশা বাজারের রিপন এন্টার প্রাইজ “নগদ” এজেন্টের কাছে উত্তোলন করতে গেলে তারা নিজেদের মোবাইলে আঠারশত টাকা ক্যাশ আউট করে শিক্ষার্থীদের ৯শত টাকা দেন। বিষয়টি জানাজানি হলে ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের অভিভাবক দোকান মালিক রিপনের সাথে তর্কে জড়িয়ে পরে। এ বিষয়টি অনেকে ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলে প্রশাসনের নজরে আসে। পরে এক গণশুনানীতে ঘটনা সত্যতা পেয়ে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল অভিযান পরিচালনা করে পঞ্চাশ হাজার টাকা জরিমানও ৩ দিনের মধ্যে শিক্ষার্থীদের সব পাওনা টাকা ফেরৎ দেয়ার নির্দেশ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও মানিকগঞ্জ ব্যাটালিয়ন আনসার।
এ ব্যাপার রিপন বলেন- আমি অসুস্থ্য ছিলাম। আমি দোকানে না থাকায় আমার কর্মচারি এ কাজটি করেছেন।
মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন- ঘটনার সত্যতা পেয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও আদায় এবং শিক্ষার্থীদের পাওনা টাকা ফেরৎ দেয়ার নির্দেশ দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *