কেরানীগঞ্জে বিদেশ ফেরত অভিবাসীদের সহায়তা প্রদানে অ্যাডভোকেসি কর্মশালা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে বিদেশ ফেরত অভিবাসীদের সহায়তা প্রদানে অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্রাকের একটি অঙ্গপ্রতিষ্ঠান প্রত্যাশার উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে এই কর্মশালায় অংশ নেন কেরানীগঞ্জ সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) সানজিদা পারভীন তিন্নী, আইওএম প্রতিনিধি লায়লা তাশমিয়া, ঢাকা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মওলা, ব্রাকের মাইগ্রেশন প্রোগ্রাম ম্যানেজার আনোয়ার হোসেন, ব্রাকের ফিল্ড অর্গানাইজার তাহিনুর মুক্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা বেগম ইয়াসমিন ,উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা ও একাডেমিক সুপারভাজার হালিমা খাতুন, বিদেশ ফেরত রায়হান কবীর, জালাল উদ্দীন ও রানা আহমেদ প্রমুখ।

কর্মশালা শেষে বিদেশ ফেরত অভিবাসীদের মধ্যে চেক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *