দোহারে মাস্ক এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় জরিমানা

নাজনীন সিকদার, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধানের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যেই ঢাকার দোহার উপজেলায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। সোমবার দুপুরে জয়পাড়া থানা এলাকায় মাস্ক পড়া নিশ্চিত করতে এবং ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটরসাইকেল চালাতে না পারে সে লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি ।
এ সময় মাস্ক পরিধান না করে অপ্রয়োজনীয় ঘুরাফেরা, স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা করার জন্য সতর্ক করা হয় এছাড়া ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরবাইক চালানোর অপরাধে ১৪ টি মামলায় ৩৪ জনকে মোট ৩ হাজার ৪শ’ পঞ্চাশ টাকা অর্থদ- করা হয়
অভিযান পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি  বলেন, মাস্ক ব্যবহার না করায় মোট ১৪ টি মামলায় বিভিন্নজনকে সর্বমোট ১৪ টি মামলা দিয়ে মোট ৩ হাজার ৪শ’ পঞ্চাশ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, উপজেলা পরিষদের পক্ষ থেকে সাধারণ পথচারীদের মাঝে মাস্ক বিতরণ এবং স্বাস্থ্যবিধি মানাতে অভিযান পরিচালনা করেছি। জনস্বার্থে দোহার প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ সদস্যরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *