দোহারে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর কুসুমহাটি গ্রামের নতুন প্রতিষ্ঠিত দারুস সালাম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩০শে ডিসেম্বর ) সকালে দারুসসালাম ইসলামিয়া মাদ্রাসার মাঠে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে দোয়ার আয়োজনের মধ্যে দিয়ে মাদ্রাসার শুভ সূচনা ও শিক্ষার্থীদের মাঝে বই উপহার হিসেবে বিতরণ করা হয়।  ইঞ্জিনিয়ার বজলুর খানের নিজস্ব অর্থায়নে এই বই শিক্ষার্থীদের উপহার দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, চর কুসুমহাটি দারুসসালাম ইসলামিয়া মাদ্রাসার সভাপতি ডা. মোক্তার হোসেন, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আইয়ূব আলী, মাদ্রাসার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ফজর আলী মোল্লা, লতিফ খান, কালা মোল্লা, শেখ মানোয়ার, চর কুসুমহাটি দারুসসালাম জামে মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষক হেদায়েত উল্লাহসহ বিভিন্ন মসজিদের ইমাম সাহেবগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *