মো. সুজন হোসেন: দোহারে গাউসুল আজম মাইজ ভান্ডার দরবারের ৪৯ তম বার্ষিকী ওরশ মোবারক পালিত হয়েছে। সোবমার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মুকসুদপুর ইউনিয়নে গাউসুল আজম মাইজ ভান্ডার দরবারের খেলাফত প্রাপ্ত খলিফা হারুন মিয়া আকন মাইজ ভান্ডারীর উদ্যোগে এ ওরশ মোবারক পালন করা হয়। ।
হারুন মিয়া আকন ভান্ডারী গোলামে শফিউল বশর নিকট আধ্যাত্মিক জ্ঞান অর্জন করে খেলাফত প্রাপ্ত হলে প্রথমে মাওয়া এবং পরে নিজ পৈত্তিক ভূমি দোহার মুকসুদপুরের পদ্মানদীর তীরবর্তী এলাকায় দরবার শরীফ স্থাপন করেন এবং এ দরবারে দেশের বিভিন্ন জেলা হতে শত শত ভক্ত-মুরিদান ওরশের সময় একত্রে মিলিত হয়। পরে বাদ আছর ফাতেহা পাঠ এবং ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করেন। অনুষ্ঠানের সার্বিক সহাযোগিতা ছিলেন শ্রমিকলীগ নেতা নুরুল আমিনসহ আশেকানবৃন্দ ।
হারুন মিয়া আকন ভান্ডারী বলেন গাউসুল আজম মাইজ ভান্ডারী বাংলাদেশে গোড়াপত্তন হয় চট্টগ্রাম জেলায় ফটিকছড়ি। পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে মাইজভান্ডার দরবারের ভক্ত-অনুসারী ছড়িয়ে পড়েন বিভিন্ন এলাকায়।
