দোহারে ভ্যান চালককে গুরুতর আহত করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

দোহারে ছাত্রদল নেতার  ছু’রি’কা’ঘা’তে ভ্যান চালককে গুরুতর আহত করার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন। মঙ্গলবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার দফতর সম্পাদক মো.কামাল হোসেনের স্বাক্ষরিত এক প্যাডে এ প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকার দোহারে শেখ রবিন নামের এক ছাত্রদল নেতার ছু’রি’কা’ঘা’তে  সোহাগ (৩৮) নামের এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। এহামলায় জড়িতদের বিচার দাবী করে করা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *