দোহারে ছাত্রদল কর্মীর ছু রি কা ঘা তে ভ্যান চালক গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় ইউনিয়ন  ছাত্রদলের কর্মী  শেখ রবিন   ছুরিকাঘাতে সোহাগ  (৩৮) নামের এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পালামগঞ্জ কবরস্থান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।  আহত সোহাগ উপজেলার জয়পাড়া বড় মাঠ এলাকার আজাহার সরদারের ছেলে। । অভিযুক্ত শেখ রবিন রাইপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী বলে জানা গেছে।
আহত সোহাগের ভাই মামুন জানায়,  সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভ্যানচালক চালক সোহাগ রাইপাড়া ইউনিয়নের পালামগঞ্জ কবরস্থান সংলগ্ন মো. কামালের দোকানে মাল আনতে যায়। পরে সেখানে দোকানদার কামালের সাথে ভ্যানে মাল উঠানো নিয়ে সোহাগের তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে দোকানদার কামালের ছেলে রবিন ভ্যান চালক সোহাগকে ছুরি দিয়ে পিঠে আঘাত করে। পরে সোহাগের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত সোহাগকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে আহত সোহাগের ভাই মামুন বলেন, আমার ভাইয়ের উপর যে হামলা হয়েছে আমি এর বিচার চাই। আমি থানায় এসেছি অভিযোগ করতে।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত শেখ রবিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে বাড়িতে পাওয়া যায়নি। পরে তার মোবাইলে একাধিক ফোন দিলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, খবর পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতের পরিবারের লোকজনের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *