দোহারে ভূমিহীন অসহায় বৃদ্ধা নাছিমার পাশে শামিমা রাহিম শীলা

ঢাকার দোহারের করিমগঞ্জ এলাকায় একটি ঝুপড়ি ঘরে বসবাস করেন বৃদ্ধা নাছিমা বেগম (৭০)। পরিবারের কেউ সহায়তা না করায় এখানেই তার বসবাস। শীতের তীব্রতায় যেন বসবাসের অযোগ্য হয়ে পরেছে তার থাকার ঝুপড়ি ঘরটি। এছাড়া তিন বেলা খাবার যোগান দিতেও হিমশিম খেতে হয় তাকে।
এমন খবর পেয়ে করিমগঞ্জ এলাকায় বৃদ্ধার ঝুপড়ি ঘরে ছুটে যান ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামিমা রাহিম শীলা। বৃদ্ধ নাছিমাকে আর্থিক সহায়তা প্রদান করে সার্বিক খোঁজ নেন তিনি।

এসময় জানিয়ে শামিমা রাহিম শীলা বলেন, আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক নির্বাচিত হলে বৃদ্ধা নাসিমাকে থাকার ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে। এ সময় সকল বিত্তবানদের নাছিমার পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *