এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-০১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ’র সমর্থনে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় হাসাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ১১ ডিসেম্বর) বিকেল ৪টায় হাসাড়া ইউনিয়নের বাজার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-০১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী খানসহ শ্রীনগর উপজেলা ও হাসাড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী এবং স্থানীয় জনসাধারণ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, “দল-মত নির্বিশেষে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। আমরা আশা করি, তিনি সুস্থ হয়ে আমাদের সঙ্গে নির্বাচনে অংশ নেবেন। দল আমাকে ধানের শীষ প্রতীকে মনোনীত করেছে। ইনশাআল্লাহ, আমি যদি নির্বাচিত হতে পারি, মুন্সীগঞ্জ-০১ এ আর মাদক থাকবে না। মাদকমুক্ত সমাজ গড়বো। এই অঞ্চলে একটি হাসপাতাল ও একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলবো।”
জনসভার একপর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশ ও জাতির কল্যাণ এবং ধানের শীষের বিজয় কামনায় দোয়ার আয়োজন করা হয়। সেখানে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ নিজেই মোনাজাত পরিচালনা করেন।
সভায় সভাপতিত্ব করেন হাসাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল রশিদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। জনসভা শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী উদ্দীপনা আরও উজ্জীবিত হয়
