দোহারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা: থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে অর্থ লুট করে নিয়ে গিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার নারিশা বাজার সাজ্জাদ হার্ডওয়াডে এ হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ক্যাশে থাকা ৮৫ হাজার টাকা তারা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন প্রতিষ্ঠানের মালিক সফিকুল ইসলাম । এবিষয় শাইনপুর তদন্ত কেন্দ্র একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয় ও প্রতিষ্ঠানের মালিক জানায়,  গত মঙ্গলবার সন্ধ্যায় উপেজেলার চৈতাবাতর এলাকার লাল মিয়ার সাথে কথা কাটাকাটি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তা সমাধান করে দেয় । বুধবার সকাল সাড়ে ১০ টায় লাল মিয়া  দুই ছেলে রাব্বী ও সাব্বীর, ইউনুসের ছেলে আবির এবং সালাউদ্দিনের ছেলে জয়সহ অজ্ঞাত আরও দুই-তিন দেশিঅস্ত্র দিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে দোকানের ক্যাশে থাকা ৮৫ হাজার টাকা তারা লুট করে নিয়ে যায়।

এ ব্যপারে শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ  মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রতিষ্ঠানে হামলা ও টাকা লুটের বিষয় একটি অভিযোগ হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *