ডেস্ক নিউজ: রাষ্ট্রবিরোধী উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শিশুবক্তা খ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে র্যাব। আজ বুধবার নেত্রকোনা হতে তাকে আটক করা হয়েছে। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক মেজর রইসুল আজম।
