দোহারে বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। কর্মই জীবন সমিতির আয়োজনে ও বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্ট এর সৌজন্যে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কাঠালীঘাটা মাসুম মিয়া বিদ্যালয়ের মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বীতা করে তুইতাল একাদশ বনাম কাটালীঘাটা যুবসংঘ। তুইতাল একাদশ এখেলায় জয়লাভ করেছে।
কর্মই জীবন সমিতির সভাপতি রাজু আহম্মেদ রাজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্তর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আলমগীর হোসেন বলেন, মাদকমুক্ত ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা পেতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে থাকতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত হতে হবে।


নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরুন কৃষ্ণ পাল উদ্বোধনী বক্তব্যে শেষে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রজ্জব আলী মোল্লা, বীর মক্তিযোদ্ধা মো. সোহরাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. ডা. বোরহান উদ্দিন, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সদস্য জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একলাল উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলমাছ উদ্দিন কমিশনার, রাইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান বেপারী, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, রনি মিয়া, কাটালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রশিদ।

এসময় আরও উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইসমাইল মাদবর, শহিদুল ইসলাম, আইয়ুব বাওয়ালী, জাহাঙ্গীর শিকদার, জসীম হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *