দোহারে বিবাহিতদল বনাম অবিবাহিতদলের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মো.কামাল হোসেন : ঢাকার দোহার উপরজলার মাহমুদপুর ইউনিয়নে অনির্বাণ যুব সংঘের উদ্যোগে বিবাহিতদল বনাম অবিবাহিতদলের মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মাহমুদপুর দলু খানের ব্রীজ সংলগ্ন মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
মাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মুন্সির সভাপতিত্বে ও যুবদল নেতা আরিফ মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, উদ্বোধক  হিসেবে  উপস্থিত ছিলেন দোহার উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল খান। খেলায় বিবাহিত দল ১-০ গোল করে চ্যাম্পিয়ান হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *