দোহারে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও চায়না জাল জব্দ ও এবং পুড়িয়ে ধংস

মো.কামাল হোসেন : ঢাকার দোহার উপজেলার মেঘুলা থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে আদালতের নির্দেশে এই জালগুলো উপজেলার মৈনটঘাটে পদ্মা নদীরপাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জালগুলোর আনুমানিক বাজার মূল্য ৪ কোটি টাকা।

সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি )  ও  ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শতাধিক সদস্য এ অভিযানটি সম্পন্ন করে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ জানান, দেশের মাছের প্রজনন নিরাপদ নিশ্চিত করতে সরকার কারেন্ট জাল ও চায়না জাল নিষিদ্ধ করেছে। এর ই অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন বলেন, “আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাব এবং আইন ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *