এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে ১০০ পিস ইয়াবাসহ মাদককারবারি বোরহান উদ্দিন বেপারী(২৬)কে গ্রেফতার করে র্যাব-১০।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মাশুরগাঁও ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বোরহান উদ্দিন বেপারী সিরাজদিখান উপজেলার ফৈনপুর এলাকার মৃত করম আলীর ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, সিপিসি র্যাব-১০ শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল হতে মাদককারবারি বোরহান উদ্দিন বেপারীকে গ্রেফতার করে তার দখল থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার পূর্বক জব্দ করেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা খান বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রেকর্ডের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে
