দোহারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আব্দুল রাহিম: ঢাকার দোহার উপজেলায় নারিশা পশ্চিমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নারিশা পশ্চিমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মাহমুদ মন্জুরুল আলম শামীম বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম। গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল কালাম ও উদ্বোধক বীরমুক্তিযোদ্ধা ডা. মো. লোকমান হোসেন।
নারিশা পশ্চিমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.সাইদুল ইসলাম হিরার সঞ্চালনায় উপজেলা শিক্ষা অফিসার নাজমুল শিহাব, কলাম লেখক ,বীরমুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ, সমাজ সেবক মো: আক্তারুজ্জামান সোহেল বেপারী, মো. সোলায়মান শিকদার, মো. জাকির হোসেন, শেখ জয়দর আলী, মো. আমিনুল শিকদার, নারিশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস, আরিফ শিকদার, শাহাদাৎ হোসেন। আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ আজিজুর বেপারী, বীরমুক্তিযোদ্ধা জানে আলম, মো: কবির হোসেন, মো: সুমন, ডা.জসিম উদ্দিন, মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক নাহিদ সুলতানা শীলা, পিটিআই সভাপতি মামুন বেপারী, ক্রীড়া বিচারক মো. আবেদ আলী, মো. কবির হোসেন, আজিজ বেপারী, বাবু খালাসীসহ আরও অনেকে । পরে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করে অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *