নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় ইকরাশি-কাচারীঘাট বাজার বণিক সমিতি পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টা থেকে ৩ টা পর্যন্ত উপজেলা সমবায় অফিসার ও প্রিজাইডিং অফিসার তানভীর মঈনুল হোসেনের দায়িত্বে ভোট গ্রহণ চলে। মোট ভোটার সংখ্যা ১৯৪ জন। নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীকে মো. আসলাম দেওয়ান ১০২ ভোট, সহ সভাপতি পদে চাকা প্রতিকে মো. আরিফুল হক ১১৯ ভোট, সাধারণ সম্পাদক পদে দোয়াত কলম প্রতিকে শাকিল আহমেদ ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সহ-সাধারণ সম্পাদক পদে মো. সেলিম ভূইয়া ( খোকন), কোষাধ্যক্ষ পদে মো. বিল্লাল হোসেন, প্রচার সম্পাদক পদে মো.শিপন মিয়া, দপ্তর সম্পাদক পদে মো. সিদ্দিক মাহমুদ, ধর্মবিষয়ক সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন,কার্যকারী সদস্য পদে মো. আলী, মো. হালিম বেপারী, মো. আক্কাচ, মো. আব্দুল ওহাবকে নির্বাচিত হয়েছেন।
