দোহারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মেঘুলা কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক গিয়াসউদ্দিন আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  মো. মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন।

কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শরীফ উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.শাহজাহান মোল্লা। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আব্দুস সালাম সিকদার, বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল কালাম আজাদ, মো.মাসুদ করিম, নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো.শাহাবুদ্দিন, মোড়ল মো. আবু বকর সিদ্দিক,মো. মিলন সিকদার, এ কে এম শাহ নেওয়াজ রোমান, দোহার উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মানিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলীসহ আরো অনেকে। পরে খেলায় অংগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *