আজ যেনো শৈশবের প্রাণ ফিরে পেলাম জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান

নিজস্ব প্রতিবেদক:  স্কুল জীবনে ক্রীড়া প্রতিযোগিতায় আমি কখনো সেকেন্ড হয়নি। সব সময় চ্যাম্পিয়ন হতাম। আজ সেই প্রাণের বিদ্যাপিঠে এসে নতুন প্রাণ ফিরে পেলাম। মনে হচ্ছিলো আমি সেই সবুজ ঘাসের মাঠে বসে খেলাধুলা করছি।  সোমবার ঢাকার দোহার উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ মেঘুলা স্কুল ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা  মো.মাহবুবুর রহমান এ কথা বলেন।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন। গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুল হকের সভাপতিত্বে ও অত্র কলেজের অধ্যক্ষ অজয় কুমার রায়ের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিসিভোয়ার সাধারণ সম্পাদক মো.নুরুল হক বেপারী, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা, দোহার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সালাউদ্দিন দরানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন আল-মামুন, নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো.শাহাবুদ্দিনসহ কলেজের গভর্ণিং বডির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। পরে খেলায় অংগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *