দোহারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের বর্ধিত সভা অনুষ্ঠিত

আব্দুল রাহিম : ঢাকার দোহার উপজেলায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ১৫ আগস্ট উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুলাই) রাতে জয়পাড়া ডাচ্ বাংলা ব্যাংকের ৩য় তলায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট দোহার উপজেলা শাখার আয়োজনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট দোহার উপজেলা শাখার রাইপাড়া, কুসুমহাটি, মাহমুদপুর,নয়াবাড়ি ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট দোহার উপজেলা শাখার সহ-সভাপতি বাউল মহসীন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. দেলোয়ার হোসেন মাঝি।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট দোহার উপজেলা শাখার প্রচার সম্পাদক আহম্মদ আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ঢাকা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ কোব্বাত বেপারী, মহিলা বিষয়ক সম্পাদক শিউলি সুলতানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হাসান শিকদার, কার্যকারী সদস্য নুরু উদ্দিন বয়াতি সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *