দোহারে প্রশাসনের অভিযানে দেড় মন জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মৈনটঘাট থেকে উপজেলা প্রশাসনের অভিযানে দেড় মণ জাটকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ভোররাতে অভিযান চালিয়ে উপজেলার মৈনটঘাট এলাকা থেকে জাটকা জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার রিবা।

এসময় জেলেরা পালিয়ে যেতে সক্ষম হলে কাউকে আটক করা যায়নি। জব্দকৃত জাটকা মাহমুদপুর আশ্রয়ণ প্রকল্পে দুস্থদের মাঝে বিতরণ করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয়াংকা সাহা, মাহমুদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শাহআলমসহ সংগীয় ফোর্স।

এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা জানান ইলিশ রক্ষায় ১৯ নভেম্বর থেকে ৩০ জুন জাটকা শিকারে নিষেধাজ্ঞা থাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *