নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ঢাকার দোহারের নারিশা ইউনিয়ন পরিষদে কেক কেটে মুজিববর্ষের শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাউদ্দিন দরানি, নারিশা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য দলিল উদ্দিন, ৬ নং ওয়ার্ড সদস্য আব্দুল আলী, ৮ নং ওয়ার্ড সদস্য শেখ নূরুল ইসলাম, ৩ নং ওয়ার্ড সদস্য সিরাজুল ইসলাম, ৯ নং ওয়ার্ড সদস্য আব্দুল মজিদ, ৭,৮,৯ নং সংরক্ষিত নারী সদস্য পুষ্প খানম।
নারিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সালাউদ্দিন দরানি নববাংলাকে বলেন, মুজিব জন্ম শতবার্ষিকী আমাদের জাতীয় জীবনের জন্য একটি সুদিন। বিশাল পরিসরে আয়োজনের প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের আতঙ্কে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিদের্শে আমরা ছোট পরিসরে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালন করলাম।
