নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্যারাডাইম ইন্টান্যাশনাল স্কুলে কবিতা আবৃত্তি,ইসলামিক গজল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার দোহার থানা সংলগ্ন হাজেরা ম্যানশন ভবনের ২য় তলায় প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুল এর আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিজয় দিবসে শিশুরা জাতীয় পতাকা,জাতীয় ফুলের চর্চা হিসেবে প্রতিযোগিতায় চিত্রাঙ্কন করে ও ইসলামিক গজল পরিবেশন সহ কবিতা পাঠ করে।
এ সময় উপস্থিত ছিলেন, প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুল এর প্রিন্সিপাল প্রফেসর মোঃ তাহের উদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর মোঃ আরাফাত হোসেন, ফিন্যাস ডিরেক্টর মুফতি মোঃ আজিম হাসান, একাডেমিক ডিরেক্টর মোঃ মারুফ মোল্লা, ডিরেক্টর কামরুজামান রনি, মোঃ জুলহাস হোসেন, মোঃ সুজন খান, ইঞ্জিনিয়ার মোঃ মামুন, প্লাবন পলাশ খান, মোঃ তামিম হোসেন, মোঃ লাভলু মোল্লা।
