নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারের জয়পাড়া পূর্ববাজার উন্নয়ন সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮ টায় উপজেলার ইট এন্ড ডিলাইট চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি সুকুমার বণিক। অনুষ্ঠানের শুরুতে বিগত বছরের সকল প্রতিবেদন দাখিল করা হয়। পরে ২০২২-২৩ অর্থ বছরের জন্য ৪৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেন সমিতির সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন দোহার পৌরসভার সাবেক প্রশাসক ও জয়পাড়া বাজার বহুমূখী সমবায় সমিতির সভাপতি আজাদ হোসেন খান , সাধারণ সম্পাদক দেলুয়ার হোসেন মাঝি, জয়পাড়া হাইস্কুল ও হাসপাতাল রোড ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক নুরু মোল্লা, উসমান গণি রুমু, আব্দুর রহিম বেপারী, জয়পাড়া পূর্ববাজার উন্নয়ন সমিতির অন্যান্য সদস্যসহ বাজারের ব্যবসায়ীবৃন্দ।
