দোহারে ‘জুয়েল’স টিচিং হোম’ এর ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের পালামগঞ্জ এলাকায় অবস্থিত ‘জুয়েল’স টিচিং হোম’ এর ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) একাডেমির বর্তমান ও সাবেক ছাত্র-ছাত্রীদের নিয়ে কেক কেটে দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক আবু কায়সার জুয়েল সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে  বলেন, এই একাডেমি থেকে এ বছরও এসএসসি পরিক্ষায় শতভাগ পাসসহ বার্ষিক পরিক্ষায় মেধা স্থান অর্জন করেছে। এটা একাডেমির একটি বড় সাফল্য। আমরা আগামীতেও এমন অর্জন ধরে রাখতে পারবো ইনশা আল্লাহ।

রাকিব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. রাজিব হোসেনসহ একাডেমির বর্তমান ও সাবেক ছাত্র-ছাত্রীবৃন্দ।

পরে সকল শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে অনুষ্ঠান শেষ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *