নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নে জেলা পরিষদের অর্থায়নে এক কোটি টাকার বিভিন্ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান এসব প্রকল্পের ফলক উন্মোচন করেন।
এ সময় মাহবুব বলেন বঙ্গবন্ধুর আদর্শে বুকে ধারন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে কাজ করে যাচ্ছি। আমি সর্বাত্মক সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষদের জন্য কাজ করছি। তিনি আরো বলেন আমি ঢাকা জেলার বিভিন্ন এলাকা ঘুরে অবহেলিত এলাকায় গুলো বেছে নিয়ে জেলা পরিষদের অর্থায়নে উন্নয়ন করে যাচ্ছি।
উন্নয়ন ফলক উন্মোচন অনুষ্ঠানে ঢাকা জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী মোতালেব হোসেন, আওয়ামী লীগ নেতা শেখ শাহাবুদ্দিন আহমেদ, হাবিবুর রহমান হাবিব, মোস্তফা মোল্লা, সাজ্জাদ হোসেন সাজুসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
